দৈনিক ইনফোবাংলা
সংবাদ লোড হচ্ছে...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
দৈনিক ইনফোবাংলা
দৈনিক ইনফোবাংলা রাউজান আঞ্চলিক সংস্করণ
শিরোনাম:
শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার রাউজান পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আনোয়ারের স্মরণে দোয়া-মোনাজাত রাউজানের প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের সংবাদ সম্মেলন তীব্র রোদ উপেক্ষা করে রাউজানে গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ রূপ নেয় জনসমুদ্রে
প্রচ্ছদ রাউজান
৩ মিনিট পড়া

রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন

Anisur Rahman রাউজান সংবাদ ডেক্স
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন

ছবি: সংগৃহীত

রাউজান প্রেসক্লাবের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিউসি লজিস্টিকস কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি, সাংবাদিক শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, এম.বেলাল উদ্দীন, সমাজসেবক মাওলানা এখলাছুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার শাহ আলম, মাওলানা নাসিম উদ্দিন, মানবাধিকার বাস্তাবায় সংস্থার জেলা সদস্য সচিব মোহাম্মদ আবছার, রাউজান ছাত্রকল্যাণ সংসদের সাবেক সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গাজী জয়নাল আবেদীন জুবায়ের, নির্বাহী সদস্য এম রমজান আলী, সহ সভাপতি যীশু সেন, যুগ্ম সম্পাদক আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, সংগঠক মো. মামুন মিয়া। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম. বেলাল উদ্দীন। সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বিশ্ব মানবতার অগ্রদূত। প্রিয় নবীর আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করা গেলে সমাজ থেকে সকল অশান্তি দূরীভূত হয়ে সত্যিকার অর্থে আলোকিত সমাজ গড়ে উঠবে।
শেয়ার করুন:
ফেসবুক হোয়াটসঅ্যাপ

raozan.dainikinfobangla.com