দৈনিক ইনফোবাংলা
সংবাদ লোড হচ্ছে...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
দৈনিক ইনফোবাংলা
দৈনিক ইনফোবাংলা রাউজান আঞ্চলিক সংস্করণ
শিরোনাম:
শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার রাউজান পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আনোয়ারের স্মরণে দোয়া-মোনাজাত রাউজানের প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের সংবাদ সম্মেলন তীব্র রোদ উপেক্ষা করে রাউজানে গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ রূপ নেয় জনসমুদ্রে
প্রচ্ছদ রাউজান
২ মিনিট পড়া

রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Anisur Rahman রাউজান সংবাদ ডেক্স
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

রাউজানের উরকিরচর ইউনিয়নের হাড়পাড়ায় বসতঘর নির্মাণ কাজে অবৈধভাবে বাধা প্রদান, নানা অপচেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো এই হয়রানি থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উরকিরচর হাড়পাড়ার মিন্নাত আলীর বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, নিজেদের জায়গায় বৈধভাবে বসতঘর নির্মাণ করতে গেলে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিচ্ছে। শুধু তাই নয়, নির্মাণকাজ বন্ধ করতে নানা অপচেষ্টার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত ও আইনি সহায়তা দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুর রাব্বান, কৌহিনুর আকতার, মুহাম্মদ করিম, শাহ আলম, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ রাসেল এবং নাছের।
শেয়ার করুন:
ফেসবুক হোয়াটসঅ্যাপ

raozan.dainikinfobangla.com