দৈনিক ইনফোবাংলা
সংবাদ লোড হচ্ছে...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
দৈনিক ইনফোবাংলা
দৈনিক ইনফোবাংলা রাউজান আঞ্চলিক সংস্করণ
শিরোনাম:
শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার রাউজান পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আনোয়ারের স্মরণে দোয়া-মোনাজাত রাউজানের প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের সংবাদ সম্মেলন তীব্র রোদ উপেক্ষা করে রাউজানে গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ রূপ নেয় জনসমুদ্রে
প্রচ্ছদ রাউজান
৩ মিনিট পড়া

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার

Anisur Rahman রাউজান সংবাদ ডেক্স
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার

ছবি: সংগৃহীত

আনিসুর রহমান, চট্টগ্রাম : রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাউজান উপজেলা সদরের একটি সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ও নির্বাহী পরিচালক জে. এম. ইকবাল হাসান। উদ্বোধক ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। সংগঠনের সভাপতি গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামাল মিয়া, আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কিউসি গ্রুপের সহকারী ব্যবস্থাপক হারুনর রশিদ ও মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ তৌহিদুল আলম। এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আরফাত হোসাইন, যুগ্ম সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন এবং দপ্তর সম্পাদক এ.কে বাবর। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়। সেমিনারে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবিকতা, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা এম. এ. মতিন।
শেয়ার করুন:
ফেসবুক হোয়াটসঅ্যাপ

raozan.dainikinfobangla.com