আওয়ামীলীগ আমাকে মায়ের লাশ দাফন করতে দেয়নি : সেচ্ছাসেবক দলনেতা ইউসূফ তালুকদার

Anisur Rahman ৩০ মার্চ ২০২৬
আওয়ামীলীগ আমাকে মায়ের লাশ দাফন করতে দেয়নি : সেচ্ছাসেবক দলনেতা ইউসূফ তালুকদার
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার এর মা লায়লা বেগম তালুকদারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার (২৯মার্চ) বিকেলে রাউজানের উত্তর গশ্চি হাজী ছমদ আলী তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আলকাদেরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, বিএনপি নেতা এপিপি এডভোকেট তাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দীন, রাউজান উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আমিন, মাহবুব আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ ছবুর, যুগ্ম আহবায়ক জানে আলম শুক্কুর, যুগ্ম আহবায়ক আনোয়ার শাহ, উপজেলা ছাত্রদল এর আহবায়ক জাহেদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল আলম, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রদল এর সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক, ইয়াকুব আলী, ফরিদ মাহমুদ, সাইদুল ইসলাম, নাসির মাষ্টার, সেলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহবায়ক নুরুন নবী, স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল ইসলাম, সেকান্দর রানা, করিম সওদাগর, মহিউদ্দিন চৌধুরী, বেলাল ফারুকি, প্রবাসী জসিম তালুকদার, আজম তালুকদার, হাফেজ মজিদ, হেলাল ফারুক মুন্না, জনি, রনি, মুন্না তালুকদার, ইসমাইল তালুকদার, ফারুক তালুকদার, জাকির তালুকদার, সাদ্দাম তালুকদার প্রমুখ। মরহুমার সন্তান ইউসুফ তালুকদার জানান জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি এবং রাউজান এর নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর অনুসারী হওয়ায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমাকে আমার মায়ের লাশ দাফন ও জানাজায় উপস্থিত থাকতে দেয়নি। দীর্ঘ ১৭ বছর পর হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আজ স্বাধীনভাবে নিজের এলাকায় এসে সকলকে নিয়ে মায়ের কবর জিয়ারতের সুযোগ পেলাম। এসময় উনি গত আন্দোলনের সকল শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের কথাও স্মরণ করেন। #নিউজ/আনিস/রাউজান/ইনফো বাংলা

শেয়ার করুন:

ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ

ফটো কার্ড

raozan.dainikinfobangla.com