রাউজান ইংলিশ স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Anisur Rahman ২৬ মার্চ ২০২৬
রাউজান ইংলিশ স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
চট্টগ্রামের রাউজান ইংলিশ স্কুলে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিযোগিতা শেষে স্কুল মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম মল্লিক-এর সভাপতিত্বে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্কুল শিক্ষক জয় ভট্টাচার্য-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষক জহির উদ্দিন জুয়েল, ঋতু রায়,  রিফাত সুলতানা ও মৌমিতা বড়ুয়া। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, "শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। গভীর দেশপ্রেম বুকে নিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে আজ থেকেই।" সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, ছড়া ও স্বাধীনতা দিবস সম্পর্কে তথ্যসমৃদ্ধ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:

ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ

ফটো কার্ড

raozan.dainikinfobangla.com